শ্রীপুরে আবারও কুটির চ্যালেঞ্জ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা।

মাগুরানিউজ.কমঃ  

mnবিশেষ প্রতিবেদক- 

আগামি ২৩ এপ্রিল ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ দল মত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলাম… এভাবেই আজ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি।

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি।

এ ব্যাপারে কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, তিনি ও তার পরিবার সারাজীবন আওয়ামীলীগ করার পরেও এবং বর্তমান চেয়ারম্যান হওয়া স্বত্তেও কেন্দ্রের চিঠি মোতাবেক তাকে প্রার্থী করা হয়নি।

তিনি বলেন, তৃনমূলের কোন মিটিং বা বর্ধিত কর্মিসভা না করে মনগড়া ভাবে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী বাছাই না করার কারনে আজ আমি বাধ্য হয়ে এলাকার আওয়ামীলীগ ও স্থানীয় জনগনের স্বার্থে এবং আমার নীতিগত সিদ্ধান্তের কারনে নির্বাচন করার সিদ্ধান্ত নিলাম।

একই কারনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিকভাবে দল পরিচালিত না হওয়াই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন বলেও জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: