মাগুরানিউজ.কমঃ
কলেজে আসা যাওয়ার পথে এক ছাত্রীকে প্রায়ই যৌন হয়রানির অভিযোগে আকাশ হোসেন কুশুম (১৮) নামের এক ছাত্রকে ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঐ ছাত্রী বিষয়টি বাড়ীতে জানালে অভিভাবক কলেজ কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে।
আজ সকালে কলেজ গেটে ঐ ছাত্রীকে আকাশ হোসেন কুশুম যৌন হয়রানির চেষ্টা করলে কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের আদালতে হাজির করে। আদালতে আকাশ তার কৃতকর্মের কথা স্বীকার করলে বিজ্ঞ আদালত বখাটে যুবক আকাশ হোসেন কুশুমকে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করে মাগুরা কারাগারে পাঠিয়েছে।

