শ্রীপুরে জাতীয় যুব দিবসে যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ

মাগুরানিউজ.কমঃ

MNবিশেষ প্রতিবেদক-

“আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিরনায়তনে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা ও মিজানুর রহমান । এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল আলম,চেয়ারম্যান মসিয়ার রহমান,জাকির হোসেন কানন,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ,মাজেদ মিয়া ও নুরুন্নাহার খাতুন। আলোচনা সভা শেষে সফল যুব সদস্য ও উদ্যোক্তাদের মাঝে যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: