মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া কেন্দ্রে পুন: ভোট গ্রহণ শেষে মোতাসিম বিল্লাহ সংগ্রাম নৌকা মার্কা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন।
এদিকে কুটি সমর্থিত শেখপাড়া, মুন্সীপাড়া, মাঝিপাড়া এলাকায় ভোটাদের কেন্দ্রে আসতে না দেয়ার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনার বরাবরে মহিলা মেম্বর প্রার্থী ইয়াসমিন পারভীনসহ ৩জন মেম্বর প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থী কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে দুপুরে লিখিত অভিযোগ দেয়া মহিলা মেম্বর প্রার্থী ইয়াসমিন পারভীন বিকালে ভোট গণনা শেষে বিজয়ী বলে ঘোষিত হয়েছেন।


