মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া কেন্দ্রে পুন: ভোট গ্রহণ শেষে মোতাসিম বিল্লাহ সংগ্রাম নৌকা মার্কা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন।
বারইপাড়া কেন্দ্রে পুন: ভোট গ্রহণ শেষে নৌকা মার্কা প্রতীক নিয়ে সংগ্রাম পেয়েছেন ১০৪২ভোট। অপরদিকে আনারস মার্কা প্রতীক নিয়ে কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি পেয়েছেন মাত্র ৭৭ ভোট।
মোট ৮২৪০ ভোট পেয়ে মোতাসিম বিল্লাহ সংগ্রাম নৌকা মার্কা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি আনাসর প্রতিক নিয়ে পেয়েছেন ৬৪৬৩ ভোট।
এদিকে কুটি সমর্থিত শেখপাড়া, মুন্সীপাড়া, মাঝিপাড়া এলাকায় ভোটাদের কেন্দ্রে আসতে না দেয়ার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনার বরাবরে ৩জন মেম্বর প্রার্থীসহ চেয়ারম্যান প্রার্থী কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে।


