জয় উদযাপন করুন কিন্তু দেশকে ছোট করবেন না- এ্যাড. রতন কুমার মিত্র

মাগুরানিউজ.কমঃ

sudhir-gautam-india

আমরা বাংলাদেশি আমরা জানি কিভাবে জয় উদযাপন করতে হয়। আমরা হেরে যাবার শংকায় প্রতিপক্ষকে ধাক্কা দেই না। আমরা আমাদেরকে নিয়ে গর্বিত কারন আমরা মানুষকে সন্মান করতে জানি।

সুধির গৌতম ইন্ডিয়ান সমর্থক, সে তার সারা শরীরে তার দেশের পতাকা একে নিজ দলকে সমর্থন করে। তাকে কিছু অতি উৎসাহী আক্রমণ করেছে ইন্ডিয়ার পরাজয়ের পর। যারা আক্রমণ করেছে তারা কিন্তু আমাদের ভাল চায় না। এ ঘটনা আন্তর্জাতিকভাবে আমাদেরকে ছোট করবে, বাঙালির অতিথিপরায়ণ ভাবমূর্তি বিনষ্ট করবে। এর দ্রুত বিচার হওয়া দরকার।

আমাদেরও এমন দুই জন সমর্থক আছে। এইতো সেদিনও বিশ্বকাপের আগে আমাদের পাগলপারা টাইগার সমর্থক শোয়েবের জন্য আবেগে আপ্লুত হয়ে সবাই সাহায্য করতে চাইলেন যাতে সে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন করতে পারে। তারা যদি অন্যদেশে যেয়ে এমন ঘটনার শিকার হয় তাহলে আমরা সেই দেশকে কত ছোট ভাববো ভেবেছেন? সবাইকে অনুরোধ এই জয় উদযাপন করুন কিন্তু নিজের দেশকে ছোট করবেন না।

অতি উৎসাহী হয়ে সুধির গৌতমকে আক্রমণ করে যারা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করেছে তাদেরকে ধিক্কার জানাই। আমরা পৃথিবীর কাছে অনন্য আমাদের আতিথিয়তায় আর ভালবাসায়। আমরা খেলায়,জ্ঞানে,কর্মে আর ভালবাসায় পৃথিবীর সবাইকে হারাতে চাই, হীনতায় নয়।

এ্যাড. রতন কুমার মিত্র

আইনজীবি ও উন্নয়ন কর্মী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: