মাগুরানিউজ.কমঃ
একটি দেশের লাইব্রেরীই সভ্যতার একমাত্র মাপকাঠি। এ বিষয় নিয়ে আজ মাগুরার শালিখায় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শহীদ সিরাজউদ্দিন হোসেন সাধারণ পাঠাগারের উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মমিন উদ্দিন। শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


