মাগুরানিউজ.কমঃ
ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনের জন্য্ ৫৬৭ জন চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ তালিকায় রয়েছে মহম্মদপুর। শালিখা এখনো চুড়ান্ত করা হয়নি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ রোববার এক ই-মেইল বার্তায় দেশের আট বিভাগে নৌকা প্রতীকের এই প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
আবদুস সোবহান জানান, চতুর্থ ধাপের বাকি ১৭৬টি ইউনিয়নের প্রার্থীর তালিকা দুই দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।


