মাগুরায় সাজাপ্রাপ্ত দুই চরমপন্থী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

mnমাগুরার শালিখা উপজেলায় আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) ভোররাতে দুধসা বিশ্বাস (৫২) ও নজরুল ইসলাম বিশ্বাস (৩৫) নামে ৫বছরের  সাজাপ্রাপ্ত চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা এমএল লাল পতাকা নামে চরমপন্থী দলের সদস্য।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে পার্শ্ববর্তী বাঘারপাড়া এলাকা ও মশাখালিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ২০০২ সালে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় একটি ডাকাতি মামলায় দ্রুত বিচার আদালতের সাজাপ্রাপ্ত দুধসা বিশ্বাসকে বাঘারপাড়া ও নজরুল ইসলাম বিশ্বাসকে মশাখালি থেকে গ্রেফতার করে পুলিশ।

দুধসা শালিখার চটকাবাড়িয়া গ্রামের মৃত তারিক বিশ্বাসের ছেলে। নজরুল ইসলাম মশাখালি গ্রামের আলিম উদ্দিনের ছেলে।তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও ডাকাতি ছিনতাইসহ চরমপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: