শালিখা’র ছান্দড়া নিগমানন্দ সরস্বতী আশ্রমের মহারাজের দেহত্যাগ

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক- শালিখার ছান্দড়া নিগমানন্দ সরস্বতী আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ সরস্বতী ৮২ বছর বয়সে গত ২৪ অক্টোবর, বাংলা ৬ই কার্তিক ১৪২৩ সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে পরলোকগমণ করেছেন। ঐ দিন তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার ভক্ত শিষ্য উপস্থিত হয়েছিলেন। মহারাজের মরদেহ দাফন শেষে আশ্রমেই তাঁকে সমাধিস্থ করা হয়েছে বলে ভক্তরা জানিয়েছেন।

শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ সরস্বতী বাংলা ১৩৪১ সালের ১লা কার্তিক বৃহস্পতিবার,ইংরাজী ১৯৩৪ সালের ১৯ অক্টোবর নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার নন্দীপুর গ্রামের পিতা জগেন্দ্র চন্দ্র সরকার ও মাতা বসন্ত বালা দেবীর কোল আলোকিত করে জন্ম গ্রহন করেন। তিনি প্রাক্তন বাংলাদেশ সরস্বতী সংঘ, সংঘাশ্রম ও শ্রী শ্রী গুরুধামের পরিচালনা কমিটির সভাপতি ও আসামবঙ্গীয় সরস্বতী মঠের প্রাক্তন ট্রাষ্টী এবং শ্রী শ্রী সরস্বতী আশ্রম ডিমলা-নীলফামারী, শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী আশ্রম নলঝুরী- রংপুর ও শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী আশ্রম ও ছান্দড়া -মাগুরার প্রতিষ্ঠাতা মহারাজ ছিলেন।

প্রথম জীবনে তিনি শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী মহারাজের চরনে আশ্রিত হয়ে শ্রীমৎ স্বামী অদৈতানন্দ সরস্বতী মহারাজের নিকট থেকে সন্যাস গ্রহন করেন। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের আদর্শ, পথ ও মতের প্রসার ঘটিয়ে অগনিত ভক্ত শিষ্যদের কাঁদিয়ে তিনি সাধনোচিত ধামে গমণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: