মাগুরানিউজ.কমঃ
কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের অংশ হিসাবে আজ মাগুরার শালিখায় মৎস্য চাষ প্রশিক্ষনের শুরু হলো।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলার বেকার যুবকদের প্রশিক্ষন প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।


