মাগুরানিউজ.কমঃ
আসন্ন ২০১৬-১৭ অর্থবছেরের বাজেটে সকল তামাক পণ্যের উপর কর বৃদ্ধির দাবিতে মাগুরা শহরের এমআর রোডে কালেক্টরেট ভবনের সামনে আজ মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি ) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তামাক বিরোধী নারী জোটের জেলা প্রতিনিধি ও রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি) মাগুরার নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, মাগুরা জেলার ইতিহাস গবেষক ডা: কাজী তাসুকুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, নারীনেত্রী ডলি রহমান প্রমুখ। বক্তারা ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান ।
এছাড়াও একটি শক্তিশালি তামাক শুল্ক-নীতি গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।


