মাগুরা সদরের ১২ ইউপিতে লড়ছেন ৬০৯, যাচাই বাছাই শেষ।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিনিধি-

মাগুরায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন ছাড়া বাকি ১২ ইউনিয়নে আগামি ৩১ মার্চ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সব মিলিয়ে ৬১৩ জন প্রার্থীর মধ্যে ৬০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্রে অসংগতি ও ভুল তথ্য সন্নিবেশনের অভিযোগে বাদ পড়েছেন ৪জন প্রার্থী।রবিবার দুপুরে যাচাই বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসাররা।

১২ ইউনিয়নে ৬জন রিটার্নিং অফিসারের কক্ষে পৃথক পৃথক যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১২০ জনের মধ্যে ৩ জনের মনোনায়পত্র বাতিল করা হয়েছে।

এছাড়া সাধারণ সদস্য পদে ৪৩৮ জনের মধ্যে যাচাই বাছাইয়ে ১ জনের আবেদনপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৪ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মোট ৫৫ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ এবং বিএনপি একজন করে প্রার্থী নির্বাচন করে মনোনয়ন দিলেও ৫টি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: