মাগুরানিউজ.কমঃ
৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস। এ উপলক্ষে আজ রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাগুরার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। সকাল ১১টায় শহরের এম আর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), এডাব, সম্মিলিত এনজিও ফোরাম, ব্রাক, সরকারী মহিলা কলেজ, পিকেএস, রোভা ফাউন্ডেশনসহ প্রায় ২০টি সরকারী- বেসরকারী সংস্থা এ মানববন্ধনে অংশগ্রহন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খন্দকার আজিম উদ্দীন আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, মহিলা পরিষদের সহ-সভাপতি লিপিকা দত্ত, এফপিএবি সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল, পিকেএস’র জেলা ম্যানেজার ইমরুল হাসান মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসের র্যালী ও জেলা প্রশাসক মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।


