মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে আজ তারার মেলা বসেছে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তির পুনর্মিলনী উপলক্ষে আজ হাজারো আলোকিত মানুষের পদচারনায় মুখরিত মাগুরা শহর।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় পুনর্মিলনীর আয়োজন। এরপর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫টি সাদা পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ।
সন্ধ্যায় জেমস্ ও সুবির নন্দি সংগীত পরিবেশন করবেন।


