মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিনিধি-
আর বাকি মাত্র দুই ঘণ্টা। ফুলেল শ্রদ্ধায় সিক্ত হবে শহীদ মিনার। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জান্তিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত পুরো মাগুরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্ব সাধারণ।
ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। মূল বেদিসহ শহীদ মিনারের প্রবেশ পথ আলপনা দিয়ে রঙিন করেছে। ভাষা আন্দোলন নিয়ে লেখা দেশের লেখক-কবি গুণীজনের বাণী দিয়ে চিকামারা হয়েছে পাশের দেয়ালে।
নিরাপত্তার দিক বিবেচনা করে শহীদ মিনার এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো শহীদ মিনার এলাকা জুড়ে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।


