স্মরনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলতাফ হোসেন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ সম্পাদকীয়

আলতাফ হোসেন ছিলেন মাগুরার প্রগতিশীল মানুষদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অতি সাধারণ জীবন যাপন করতেন তিনি। সেকারনে অতি সাধারণ মানুষও তার কাছে গিয়ে তার সমস্যার কথা বলতে পারতেন, আর এ কারণেই তিনি ছিলেন মাগুরার গণ মানুষের নেতা।

আজ ১২ই ফেব্রুয়ারি ২০১৬ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষিয়ান সেই জননেতা মাগুরা পৌরসভার সাবেক মেয়র, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলতাফ হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী।

সুদীর্ঘ ২৮ বছর ধরে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি মরহুম আলতাফ হোসেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টর এবং মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করছিলেন।

১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এছাড়া ১৯৬৯ সনের গণ অভ্যুথ্থানে তিনি মাগুরার নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নেন তিনি।

আজ তৃতীয় মৃত্যু বার্ষিকীতে মহান এই মুক্তিযোদ্ধা ও আজীবন সংগ্রামী মানুষটির প্রতি মাগুরা নিউজ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: