মাগুরানিউজ.কমঃ
আজ দুপুরের পর থেকেই মাগুরাবাসীর একের পর এক ফোন আর মেইলে ব্যস্ত ‘মাগুরা নিউজ’র বার্তা বিভাগ। দেশ-বিদেশে অবস্থানকারী মাগুরাবাসী ‘মাগুরা বিভাগ’ দাবির সাথে একাত্নতা জানাতে ফোন করেই চলেছেন। এ রিপোর্ট লেখার সময় সুদুর অষ্ট্রেলিয়া থেকে ফোনে দাবির পক্ষে সমর্থন জানালেন মনসুর হোসেন। জানান, এমন একটা সম্ভাবনা এতদিন কেন সামনে আসেনি সেটাই অবাক ব্যাপার।
আজ দিনভর মাগুরাসহ দেশজুড়ে আলোচনার প্রধান বিষয় এটি। মাগুরাবাসি স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন ‘মাগুরা বিভাগ’ গঠনের প্রস্তাবনা পেশকারি গণমাধ্যম ব্যক্তিত্ব ‘সেভ মাগুরা’র প্রতিষ্ঠাতা ও ‘মাগুরা নিউজ’ সম্পাদক রাজীব মিত্র ‘জয়কে।
বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে মাগুরা। যাকে কেন্দ্র করে বৃহৎ এই অঞ্চলের অর্থনৈতিকসহ সামগ্রীক উন্নয়ন দ্রুততর ও পরিকল্পিত হবে বলে মতামত জানিয়েছেন বিশিষ্ট জনেরা।


