মাগুরানিউজ.কমঃ
মাগুরা গণ জাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও মাগুরা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুদেব চক্রবর্তী ও তার মায়ের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা সুদেবের পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে- সুদেবের বাড়ি মহম্মদপুরের নারানপুর গ্রামে। মাদক ব্যবসার সাথে জড়িতদের মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন সুদেব ও তার পরিবার। এতে মাদকের ওই চক্রটি তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
আজ রবিবার দুপুরে ওই মাদক ব্যবসায়ীরা সুদেবের বাড়িতে এসে ১লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাদক ব্যবসায়ীরা সুদেব ও তার মা রিক্তা চক্রবর্তির উপর হামলা চালিয়ে আহত করে। সুদেব স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। তার মাকে মহম্মদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


