মাগুরানিউজ.কমঃ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলাকে অন্তর্ভূক্তির অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে মাগুরার সর্বস্তরের জনগন। আজ সকাল দশটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তারা প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরার অন্তর্ভূক্তির অপচেষ্টাকে বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত হিসেবে উল্লেখ করে যশোর জেলাকে বিভাগ ঘোষণা করে সেখানে মাগুরায় অন্ত্ভুক্তির দাবি জানান বক্তারা।

