মহম্মদপুরে শিশু শ্লীলতাহানিঃ পলাতক অভিযুক্ত কলেজছাত্র

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে ১৩ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার বিকালে মোঃ আজিজুুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আজিজুল চৌবাড়িয়া গ্রামের আতিয়ার সরদার এর ছেলে। মহম্মদপুরের ধোয়াইল গ্রামে দুলাভাইয়ের বাড়িতে থেকে সে কলেজে পড়াশুনা করতো।

মেয়েটির মা অভিযোগ করেছেন- বৃহষ্পতিবার রাতে মেয়েটি ওই গ্রামের মাসুদ মোল্যার বাড়িতে গেলে মাসুদের শ্যালক কলেজ ছাত্র আজিজুল তাকে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ওই ঘরে আটকে রেখে রাতভর পাষবিক নির্যাতন চালায়। এ সময় তার পরিবারের সদস্যরা মেয়েটিকে খুজতে থাকে। শুক্রবার সকালে মাসুদের বাড়ি থেকে মেয়েটিকে হাত,পা ও চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে। মহম্মদপুর থানার ওসি মোঃ রিয়াজুল ইসলাম জানান- ধর্ষণের পর মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তার মেডিকেল চেকআপ করার জন্য মহম্মদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: