প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত মাগুরার খালিমপুরের সোনাভান বিবি

মাগুরানিউজ.কমঃ 

mn

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত হয়ে কেঁদে ফেললেন মাগুরার সোনাভান। মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের খালিমপুর গ্রামের বৃদ্ধা সোনাভান বিবি (৬২)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন বাস্তবায়ন সংস্থা থেকে তাকে ৮ শতক জমি ও ২লাখ ১০ হাজার টাকা ব্যয়ে একটি সেমিপাকা বাড়ি করে দেয়া হয়েছে। যা পেয়ে যারপরনাই খুশি তিনি। 

আবেগ জড়িত কন্ঠে এই বৃদ্ধা মাগুরা নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমি দিয়েছেন, ঘর তৈরী করে দিয়েছেন। আমি এখন নিজের ঘরে ঘুমাই। এ আনন্দ মুখে বলে শেষ করা যাবে না।’

এ ঘর ও জমি প্রাপ্তির জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, এসি ল্যান্ড সেলিনা বানু ও হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানের কাছে।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান জানান- মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা একজন মানুষও নিজের জমি, নিজের বাড়ি ছাড়া আশ্রয়হীন থাকবেন না। আর তা বাস্তবায়নের জন্য অতি দরিদ্র মানুষদের মধ্যে পর্যায়ক্রমে জমি ও বাড়ি তৈরী করে দেয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে সোনাভান জমিসহ বাড়িটি পেয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: