মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয় ও আদর্শ বালিকা বিদ্যালয়ে মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয়ে গেল ‘ইতিহাস কথা বলে, সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রর্দশনী। প্রর্দশনীতে স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত শতাধিক আলোকচিত্র প্রর্দশন করা হয়।
সংস্থাটির সুপারভাইজার মোয়াজ্জেম দেওয়ান জনান, বাংলাদেশ সৃষ্টির সঠিক তথ্য ও স্বাধীনতা সাংগ্রামের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পক্ষ থেকে সারাদেশে এ আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আলোকচিত্র প্রদর্শনকালে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের নানা তথ্য তুলে ধরে গল্প শোনানো হচ্ছে গল্প।

