মাগুরায় বিশ্ব অভিবাসন দিবস-২০১৫

মাগুরানিউজ.কমঃ

mn

বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় পালিত হল বিশ্ব অভিবাসন দিবস-২০১৫।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসের শোভাযাত্রা বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে দিবসের মূল আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কালাচাঁদ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ম্যানেজার রোকেয়া বেগম।

সভায় আলোচনা করেন এনডিসি মো: রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলাম, সহকারী কমিশনার সুমী আক্তার, কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী বরকতুল্লাহ ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি রুপক আইচ, অভিবাসীদের মধ্যে বেলাল আহমেদ ও ফিরোজ মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব অপরিসিম। বৈদেশিক কর্মসংস্থান একাধারে বেকার সমস্যার সমাধানে ভুমিকা রাখার পাশাপাশি গ্রামীন অর্থনৈতিক কর্মকান্ডে গতির সঞ্চার করেছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, রেমিট্যান্স আকারে বিপুল বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে জাতীয় উন্নয়নকে তরান্বিত করছে অভিবাসীরা।

উল্লেখ্য ২০০০ সালের ১৮ ডিসেম্বর এ দিবসটি ঘোষনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: