মাগুরানিউজ.কমঃ
ভোট দিন, ভোট দিন স্লোগানে মুখরিত মাগুরা শহর। চলছে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৬ জন ও ৩টি সংরক্ষিত নারী আসনে ১১ জন নারী প্রার্থীসহ মেয়র পদের ৩ প্রার্থীর অবিরাম প্রচারনা।
সোমবার( ১৪ ডিসেম্বর) দুপুরের পরপরই প্রার্থীরা নিজেদের পক্ষে মাইকিং করে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং অফিসার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন।
মেয়র পদে আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুল (নৌকা), বিএনপির ইকবাল আখতার খান কাফুর (ধানের শীষ) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মশিউর রহমান পাখা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।


