মাগুরানিউজ.কমঃ
জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। ৭ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ার্ম্যান রোস্তম আলি, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, মুক্তিযোদ্ধা এএফএম আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা একাত্তরের মাগুরার মুক্তিযোদ্ধাদের বীরত্মপূর্ণ ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।

