আজ বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
মাগুরানিউজ.কমঃ
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তৃতীয় দফায় ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। এতে এক লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
ওয়েবসাইট ঠিকানা https://www.xiclassadmission.gov.bd-এ তালিকা দেখা যাবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় দফায় উন্নীতরা আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রথমবার গত ২৮ জুন মধ্যরাতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়।
এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এরপর দ্বিতীয় দফায় গত ৬ জুলাই ফল প্রকাশ করা হয়। এতে প্রথম দফায় বাদ পড়া ১০ হাজার ৭২৬জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। প্রথম মেধা তালিকা প্রকাশের পর নানা রকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত চার দফায় ভর্তির সুযোগ দেয়া হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক জানান, আমরা পরপর ৪টি মেধা তালিকা প্রকাশ করবো। সব শেষ তালিকায় অভিভাবকরা নতুন করে আবেদন করতে পারবেন। এরই ধারাবাহিকতায় ৩য় দফা ফল প্রকাশ করা হলো। এতে বাদ পড়া শিক্ষার্থীরা আবেদন করলে চতুর্থ দফায় ভর্তির সুযোগ পাবে।


