বিকেলে ডিজিটাল পদ্ধতিতে মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

মাগুরানিউজ.কম: শুক্রবার বিকেল ৩টায় ১৭ জেলায় শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Job_Exam_SM_855148624প্রাক-প্রাথমিক স্তরে ডিজিটাল পদ্ধতিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শেষ হবে বিকেল ৪টা ২০ মিনিটে। ডিজিটাল পদ্ধতিতে প্রণীত প্রশ্নপত্রে নেয়া হবে এ পরীক্ষা।

জেলাগুলো হচ্ছে— জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়।

আজ সকাল ৮টায় তা এনক্রিপ্টেড ডকুমেন্টে বিভিন্ন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ঢাকা থেকে নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে দুপুর ১২টায় এ প্রশ্ন ছাপা হবে। এরপর গরম প্রশ্নপত্রে নেয়া হবে পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পরীক্ষায় পাস করিয়ে চাকরি দেয়ার নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। সম্পূর্ণ মেধারভিত্তিতে নিজস্ব যোগ্যতায় প্রাথমিকে চাকরি হয়। তাই এ নিয়ে কোনো লেনদেন না করতে মন্ত্রণালয় বিশেষভাবে অনুরোধ করেছে।

ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট: dpe.gov.bd এ পাওয়া যাবে।

লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত জিনিসপত্র সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

অন্যান্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এসকল জেলাসমূহের পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: