মাগুরানিউজ.কম:
মাগুরাতে আজ থেকে মাসব্যাপি আনন্দ মেলা শুরু হল। মেলানুষ্ঠানের আগে থেকেই মেলাস্থানে সাজসাজ রব পড়ে গেছে। ঢাকা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টেশনারি দোকানদাররা এসেছেন। মূল মেলা এক মাসের। হাজারো মানুষের সমাগমে ভরপুর হয়ে ওঠে মেলা।
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতরা স্কুল মাঠে চলছে এ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।
শিশুদের বিভিন্ন খেলনা, আখ, লেবু, ঝুড়ি, ধামা, কুলা, টুকরি, বাটি, দেলকো, শাবল, খোন্তা, দা, ছুরি, কোঁদাল প্রভৃতি বিক্রেতারা হাজির হয়েছেন । কাঠ ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র ছাড়াও বেতের ও মাটির তৈরি নিত্য ব্যবহার্য জিনিসপত্র সুলভে পাওয়া যাচ্ছে।
সার্কাস, পুতুল নাচ, মটর সাইকেলে মৃত্যু কূপ, চরকি, নাগরদোলা, মিষ্টি পান মেলার অন্যতম আকর্ষণ।
রাউতরা স্কুল মাঠে মেলা বিস্তৃত থাকলেও পুরো গ্রামই মেলার কেন্দ্রস্থল।


