মাগুরানিউজ.কমঃ
আজ সকালে মাগুরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ কর্মশালায় জানান- আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ২১ হাজার ৮৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার ১টি পৌরসভাসহ ৩৬ টি ইউনিয়নে ৯৯৫ টি কেন্দ্রে ২ হাজার ৯৮৫ জন স্বেচ্ছাসেবক, ৩০৪ জন স্বাস্থ্য কর্মী ও ১৯৯ সুপারভাইজার নিয়োগ করা হয়েছে বলেও এসময় জানান তিনি।


