মাগুরানিউজ.কমঃ
আজ ৭ ডিসেম্বর ২০১৬ ঐতিহাসিক মাগুরা মুক্ত দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে।
সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।



