মাগুরায় তিন বখাটের পাশবিক নির্ষাতনের শিকার ৪র্থ শ্রেণীর ছাত্রী

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় সদর উপজেলার শ্রীফলতলা গ্রামে স্থানীয় তিন বখাটের বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মুমূর্ষু অবস্থায় রবিবার বিকালে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী।

সদর হাসপাতালে উপস্থিত মেয়েটির নিকটাত্মীয় সাইফুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে মেয়েটি নিজ বাড়ির একটি কক্ষে একা ঘুমিয়ে ছিল। এ সময় সুযোগ বুঝে একই গ্রামের সবুর আলী, মহিরুল ইসলাম, মিজানুর রহমান নামের ৩ যুবক তার ঘরে ঢুকে মেয়েটির হাত-পা বেঁধে ফেলে। এরপর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঘটনার বেশ কিছু সময় পর মেয়েটির মাসহ অন্যরা বাড়িতে ফিরে মেয়েটিকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক সামছুন্নাহার লাইজু জানান, রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, খবর পেয়ে দ্রুত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: