”বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” নিয়ে মুখরিত মাগুরার ধলহরা

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরার ধলহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ থেকে শুরু হয়েছে ”বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৬”।

স্থানীয় ”ধলহরা নাজমুল স্মৃতি সংসদ” এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাবা কামরুল লায়লা জলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবু পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল, রাঘব দাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকির, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন, চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কার যুবনেতা আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম প্রমূখ। উপস্থিত ছিলেন ফুটবল ভক্ত হাজারো মানুষ।

আজ প্রথম দিনে খেলা অনুষ্ঠিত হয় নড়াইল সিঙ্গরা একাদশ বনাম ধোয়াইল ফুটবল একাদশ।খেলা ১- ১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৩-১ গোলে নড়াইল সিঙ্গরা একাদশ জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: