মাগুরানিউজ.কমঃ
মাধ্যমিক বিদ্যালয়সমূহের ৪৫তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। ছাত্রছাত্রীদের ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলার চারটি উপজেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এফএ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন।


