কলেজ হলরুমে অধ্যক্ষ সূর্য়্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, প্রভাষক আফজাল হোসেন, তানভির রহমান উজ্জ্বলসহ আরো অনেকে।
বক্তারা জঙ্গীবাদ দমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।


