‘সন্তানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করুন’- কামরুল লাইলা জলি এমপি

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

সংরক্ষিত আসনের এমপি কামরুল লাইলা জলি জঙ্গীবাদ বিরোধী প্রচারণা বৃদ্ধি করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে বন্ধন দৃঢ় করার অনুরোধ জানান তিনি।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধি কমিটির সভাপতি জেলা প্রশাসক মহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম এসহান উল্লাহ্, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সরকারি হোঃ শঃ সোঃ কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গির আলম বাচ্চু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রইস উদ্দিন প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইমামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: