মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম এসহান উল্লাহ্, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সরকারি হোঃ শঃ সোঃ কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গির আলম বাচ্চু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রইস উদ্দিন প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও ইমামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


