বৃক্ষ মেলায় মাগুরার জেলা প্রশাসকের আহবান

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

”অর্থ-পুষ্টি-স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান। বর্তমানে বিলুপ্তপ্রায় ডেউয়া, ক্ষুদিজাম, গোলাপজাম, আতা, সাতকরা, বিচিকলা, আনাজিকলা, করমচা, লটকন, কদবেল, লুকলুকি, গাব, তেতুল ও কাউ ইত্যাদি গাছ বেশি লাগান”। এ আহবান জানিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

রবিবার (৩১ জুলাই) বিকেলে মাগুরা জেলা প্রশাসন অফিস চত্বরে ৫দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী হয়েছে।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) খোন্দকার আজিম আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় কর্মকর্তা মঈনুদ্দিন খান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

৫ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলায় ১৩টি স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছ প্রদর্শণ ও বিক্রয় করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: