ফুটবলে মাগুরা চ্যাম্পিয়ন মহম্মদপুরের আর এস কে এইচ ইনস্টিটিউশন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরায় ৪৫তম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে বালক গ্রুপে মহম্মদপুর সদরের আর এসকেএইচ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে দলটি টানা ১২ বার চ্যাম্পিয়নের গৌরব লাভ করল।

আজ বিকালে জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

অন্য প্রতিযোগিতাগুলোর মধ্যে ফুটবল (ছাত্রী) বুনাগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাবাডি ছাত্র ও ছাত্রী বিভাগে সদরের জাগলা এইচএম মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (ছাত্র) সদরের শ্রীকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (ছাত্রী) সদরের আদর্শ সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয় ও সাঁতারে শালিখার পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে।

জেলার চারটি উপজেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা ৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় উপ-অঞ্চলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা এফএ আবদুল জব্বার।  

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমূখ।

মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: