মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
মাগুরা সদর থানা পুলিশ জানায়, পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় বের করার চেষ্টা চলছে।


