মাগুরানিউজ.কমঃ
মাগুরার স্বনামধন্য সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সারেগামা সংগীত নিকেতন’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সংগঠনটি। আজ সন্ধ্যায় শহরের নোমানী ময়দানে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিপুল পাল এর পরিচালনায় অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় কৃতি শিল্পীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, উপস্থাপনা ও মঞ্চসজ্জার সৌন্দর্য সবার হৃদয় কেড়ে নেয়।


