মাগুরানিউজ.কমঃ
অন্যান্য বছরের তুলনায় এবার আমের ব্যাপক ফলন লক্ষ্য করা যাচ্ছিল। ভালো ফলনের আশায় চাষিরা বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ প্রচন্ড গরমে অধিকাংশ বাগানের আমের গুটি ঝরে পড়েছে। ফলে চাষিরা আমের বাম্পার ফলনের আশা পন্ড হতে চলেছে।
এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪৫০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৩২৫ হেক্টর, মহম্মাদপুর উপজেলায় ১৭৫ হেক্টর এবং শালিখা উপজেলায় ৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।


