মাগুরানিউজ.কমঃ
আজ মঙ্গলবার মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের ফটকি নদীতে বারুনী স্নান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামে ফটকি নদীতে বারুনী স্নান ও নদী তীরে গোপাল পূজা অনুষ্ঠিত হয়। নানা বয়সের মানুষ পাপ মুক্তির জন্য প্রতি বছর চৈত্র মাসে অষ্টমী তিথিতে ফটকি নদীতে স্নান করেন। এর আয়োজন করেন কেচুয়াডুবি আশ্রম কমিটি।
এ উপলক্ষে বিরাট গ্রামীন মেলা বসে। মেলায় নানা ধরনের গৃহ সামগ্রী, কাঠের সামগ্রী, মিষ্টি, শাহী পান, শরবত, নানা ধরনের খাবার, বাশ ও বেতের সামগ্রী, কসমেটিক, খেলনাসহ বিভিন্ন পন্যের পসরা নয়ে বসেছিলো দোকানীরা।
জেলা এবং পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে এ উপলক্ষে। প্রায় শত বছর ধরে এ পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। নানা ধর্মের মানুষের অংশগ্রহনে মেলাটি মিলনমেলায় পরিনত হয়।


