মাগুরা এবার মধুতে মোহাচ্ছন্ন

মাগুরানিউজ.কমঃ


mnবিশেষ প্রতিবেদন-

মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করেএবং মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল ; এটি সুপেয়।

মাগুরার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহের কার্যক্রম। সদর উপজেলার টিকেরি, সিতারামপুর, ইছাখাদা, কাঁশিনাথপুর, আলমখালী, শালিখা উপজেলার আড়পাড়াসহ বিভিন্ন এলাকায় বর্তমানে মাঠে থাকা সরিষা ক্ষেতকে কেন্দ্র করে ৩০টি মৌ খামার বসিয়েছে এই কাজের সঙ্গে সম্পৃক্ত খামারিরা। মাগুরার মধু স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।

খামারিদের দেয়া তথ্য মতে জেলায় এ বছর প্রতিটি খামার থেকে ৫০ থেকে ১শ` মণ মধু উৎপন্ন হবে। সে হিসেবে মোট মধু উৎপাদনের পরিমাণ দেড় হাজার থেকে ৩ হাজার মনে দাড়াবে।

পাশাপাশি মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে সরিষার ফলন ভালো হওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে।

দেশের অনেক নামিদামি ওষুধ কোম্পানি মাগুরা থেকে মধু কিনছে তাদের কাঁচামাল হিসেবে। তবে উন্নত বাজার ব্যবস্থা না থাকার কারণে মৌ চাষিরা তাদের সংগৃহীত মধুর ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: