মাগুরানিউজ.কমঃ
দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফায় মাগুরা সদরের ১২ ইউপিতে ভোট গ্রহণ গতকাল ৩১ মার্চ সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনসাধারণের সাথে বিশেষ মতবিনিময় সভা চলছে।
আইন-শৃংখলা রক্ষার্থে প্রতিটি ইউপিতে একের পর এক মতবিনিময় চলতেই থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মহোদয়।
জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।


