মাগুরানিউজ.কমঃ
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, আওয়ামীলীগ নেতা বাসুদেব কুন্ডু, জেলা রেজিস্ট্রার মো: মহসিন মিয়াসহ অন্যরা।


