মাগুরা ডিসি অফিসে ই-সেবা কেন্দ্রে অগ্নিকান্ড

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ই-সেবা কেন্দ্রে আগুন লেগে কয়েকটি কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার ২৯মার্চ সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করছে প্রশাসন।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মনিরুজ্জামান  জানান, সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ই-সেবা কেন্দ্রের বন্ধ কক্ষের ভেন্টিলেটর দিয়ে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় সেখানকার কর্মচারিরা। এ সময় তারা এসে জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে আগুন নিয়ন্ত্রনে আনেন।  ততক্ষণে ই সেবা কেন্দ্রের ৪টি কম্পিউটর, ৩টি স্ক্যানার, ২টি প্রিন্টার ও ২টি এসি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারী স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত (PWD) বিভাগের। কিন্তু তাদেরকে বারবার তাগাদা দেয়া সত্বেও স্থাপনাগুলোর সঠিক সময়ে রক্ষণাবেক্ষনে তারা গাফিলতি দেখাচ্ছে। যার কারনে এ ধরণের দূর্ঘটনার শিকার হতে হচ্ছে।

ই-সেবা কেন্দ্রটি পুড়ে যাওয়ায় সেবা প্রদানে সাময়িক সমস্যার সৃষ্টি হলেও দ্রুতই এ সমস্যার সমাধান করা যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: