৫ উইকেট নিয়ে অভিষেকেই চমক মোস্তাফিজের

মাগুরানিউজ.কমঃ 

31679_177

অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে চমক দেখালেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার মিরপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচে তিনি ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে একটা দুর্দান্ত জয় এনে দিলেন। হ্যাটট্রিকেরও সম্ভাবনা ছিল। অল্পের জন্য সেটা ফস্কে গেছে।

তার শিকার হয়ে বিদায় নেন রোহিত শর্মা (৬৩), আজিঙ্কা রাহানে (৯), সুরেশ রায়না (৪০), আশ্বিন (০), জাদেজা (৩২)।

সর্বশেষ পাকিস্তান সিরিজে একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিলো তার। ঐ ম্যাচে বল হাতে নিজের দক্ষতা দেখিয়েছেন মুস্তাফিজুর। ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। তার রেশ ধরে ৫০ ওভারের ম্যাচেও অভিষেক ঘটলো ১৯ বছর বয়সী মুস্তাফিজুরের।

ঘরোয়া আসরে মাত্র দশটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁ-হাতি বোলার মুস্তাফিজুর। ১৮ ইনিংসে ২৮ উইকেট শিকার করেছেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: