মাগুরানিউজ.কমঃ
স্টাফ রিপোর্টার-
‘সাদা মাটা মোড়ক, তামাক নিয়ন্ত্রনে আগামী দিনে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ৩১ মে মাগুরায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে দুপুরে শোভাযাত্রা ও সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানসহ অন্যরা।
সভায় তামাক নিয়ন্ত্রনে প্রচলিত আইনগুলির সঠিক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

