সহজে ফলের ফরমালিন দূর করার পদ্ধতি

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক নিউজ-

সুস্থ থাকতে ফল খাওয়া জরুরি। চলছে মধুমাস। বাজারে মিলছে নানান রকম ফল। কিন্তু গত বেশ কবছরে ফরমালিনের আধিক্যে ফল কেনার আগে দশবার ভাবতে হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী ফলে ফরমালিন, কাপড়ের কৃত্রিম রঙ ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বলেতো আর ফল খাওয়া বন্ধ করা যায় না।

বাজার থেকে কিনেই ফল খাবেন। তবে খেতে হবে কিছু সাবধানতা অবলম্বন করে। জেনে নিন, কী কী করলে ফলে থাকা ফরমালিন দূর করতে পারবেন।

খাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে ফল পানিতে ভিজিয়ে রেখে খোসা ছিলে খান। ফরমালিনসহ ক্ষতিকর অন্য ক্যামিকেল দূর করার আরেকটি পদ্ধতি হল লবণ-পানিতে লেবুর রস দিয়ে ফল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর খাওয়া।

সম্প্রতি এক নিবন্ধে জানা যায়, এসিড জাতীয় পদার্থ ভিনেগার ফল ও সবজিতে মেলানো ক্ষতিকর ক্যামিকেলগুলোর প্রায় ৯৮ শতাংশ দূর করতে পারে। তাই সবচেয়ে ভালো পদ্ধতি হল এক লিটার পানিতে এক কাপ পরিমাণ ভিনেগার মিশিয়ে ফল ভিজিয়ে রাখুন মিনিট দশেক। এরপর ভালো করে ধুয়ে খান।

মনে রাখবেন, কলা, আপেল, নাসপাতি কেটে রাখলে কালচে রঙ ধরে। ফলের রঙ দীর্ঘক্ষণ ঠিক রাখতে এক চা চামচ লেবুর রস ও চিনি মিশিয়ে রেখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: